বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ০৭ এপ্রিল || সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযথ মর্যাদার সহিত শান্তিরবাজার জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা হাসাপাতালে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধনী অনুষ্ঠানে স্বচ্ছতার উপর এক শপথ বাক্য পাঠ করা হয়। পরবর্তী সময় জেলা হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে জেলা হাসপাতাল প্রাঙ্গন থেকে এক র্যালি অনুষ্ঠীত হয়। এই র্যালিতে সকলের সাথে তাল মিলিয়ে অংশগ্রহণ করলেন বিধায়ক। র্যালিটি জেলা হাসপাতাল থেকে শুরু হয়ে শান্তিরবাজার শহরের বিভিন্ন পথ অতিক্রাম করে পূণরায় জেলা হাসাপাতালে এসে সমাপ্তি হয়। র্যালি শেষে জেলা হাপাতালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মধ্যে রয়েছে সংগীত পরিবেশন, আবৃত্তি ও ক্যুইজ প্রতিযোগিতা। এই সকল প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের পুরষ্কৃত করা হয়। জেলা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের উদ্দ্যোগে জেলা হাসাপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিযুক্ত কর্মীদের সন্মান প্রদান করা হয়। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, শান্তিরবাজার জেলা হাসপাতালের এম এস ডাঃ জে এস রিয়াং, ডায়বেটিস স্পেশালিষ্ট ডাঃ শান্তুনু দাস, শিশু বিশেষঞ্জ ডাঃ প্রসনজিৎ দাস সহ জেলা হাসাপাতালের অন্যান্য চিকিৎসকরা। অনুষ্ঠানে উপস্থিত সকলের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়।
