মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের ভূমি প্রদান করার সিদ্ধান্ত মন্ত্রীসভায়ঃ মন্ত্রী সুশান্ত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ মে || পরিবহণ দপ্তরের কাজের পরিধি বৃদ্ধির জন্য মন্ত্রী সভায় নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পরিবহণ দপ্তরের অধীনে ১৯ টি এম ভি আই-র পোষ্ট ছিল। এর মধ্যে ১৩ জন এম ভি আই কর্মরত অবস্থায় আছে। বাকী ৬টি পদ বিলুপ্ত হয়ে যায়। মন্ত্রী সভা সেই ৬টি পদ সৃষ্টি করে নতুন করে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। টি পি এস সি-র মাধ্যমে এই ৬টি পদে নিয়োগ করা হবে। মঙ্গলবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের ২ থেকে ৩ গণ্ডা খাস ভূমি প্রদান করার মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে রাজ্যের মোট ৭২৩০ চা শ্রমিকের পরিবার উপকৃত হবে। বিনামূল্যে তাদের এ্যালটম্যান্ট দেওয়া হবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*