বকাফা আর ডি ব্লকের উদ্দ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৫ মে || শান্তিরবাজার জেলা হাসাপাতালে প্রতিনিয়ত রক্তের স্বল্পতা দেখা যায়। জেলা হাসাপাতালে প্রতিমাসে প্রায় ২০০ ইউনিট রক্তের প্রয়োজন হয়ে পরে। এই রক্ত স্বল্পতা মেটাতে বকাফা ব্লকের বিডিও রূপন দাস ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাসের উদ্দ্যোগে বকাফা ব্লকে অনুষ্ঠীত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শান্তিরবাজার জেলা হাসাপাতালের চিকিৎসকের উপস্থিতিতে অনুষ্ঠীত হয় এই রক্তদান শিবির। বুধবার এই রক্তদান শিবিরের প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে শুভ সূচনা করেন বকাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকাফা ব্লকের বিডিও রূপন দাস, বকাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, এম ডি সি সঞ্জীব রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য সহ অন্যান্য অতিথিবৃন্দরা। রক্তদান শিবিরে উপস্থিত বক্তারা রক্তদানের গুরুত্ব সম্পর্কে কিছু বক্তব্য সকলের সামনে তুলে ধরেন। এই রক্তদান শিবিরে মোট ২৮ জন রক্তদান করেন। এই অনুষ্ঠানে রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। জানা যায়, প্রতি তিন মাস অন্তর বকাফা ব্লকের এই রক্তদান কর্মসূচী জারি থাকবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*