উপ-নির্বাচন – ৪টি বিধানসভা আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা

আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ মে || আগামী ২৩শে জুন রাজ্যের ৪টি বিধানসভা আসনে উপ-নির্বাচন। এই উপ-নির্বাচনকে কেন্দ্র করে ঘোষণা করা হলো রাজ্যের ৪টি বিধানসভা আসনে বামফ্রন্টের প্রার্থী তালিকা। সোমবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) সদর দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ৬-আগরতলা কেন্দ্রে সিপিআই(এম) থেকে মহিলা প্রার্থী কৃষ্ণা মজুমদার, ৮-টাউন বড়দোয়ালী কেন্দ্রে অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক থেকে রঘুনাথ সরকার, ৪৬-সুরমা (এস সি) কেন্দ্রে সিপিআই(এম) থেকে অঞ্জন দাস এবং ৫৭-যুবরাজনগর কেন্দ্রে শৌলেন্দ্র চন্দ্র নাথকে প্রার্থী করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*