মাধ্যমিক পরিক্ষায় উর্ত্তিন্নদের সংবর্ধনা প্রদান সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম একাডেমিতে

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জুলাই || শান্তিরবাজার শহরে ছাত্র ছাত্রীদের লেখাপড়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে রয়েছে সানফ্লাউয়ার ইংলিশ মিডিয়াম একাডেমি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। ২০০৪ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হয়েছিল এই বিদ্যালয়। ২০১৫ সালে বিদ্যালয়ে প্রথম মাধ্যমিক পরিক্ষায় বসেছিলো ছাত্র ছাত্রীরা। মাধ্যমিক শুরুর পর থেকে ২০২১ সাল পর্যন্ত সকল ছাত্র ছাত্রীরা প্রথম ও দ্বিতীয় স্থানে উর্ত্তিন্ন হয়েছিলো। এরইমধ্যে বিদ্যালয়ের অধ্যক্ষ গোপাল চন্দ্র মল্লিক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় বিদ্যালয়ে মাধ্যমিক পরিক্ষায় সকল ছাত্র ছাত্রীকে প্রথম স্থান অর্জন করানো। অবশেষে ২০২২ সালে মাধ্যমিক ফলাফলে বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবকদের অক্লান্ত পরিশ্রমের ফলে বিদ্যালয়ের সকল মাধ্যমিকের ছাত্র ছাত্রী প্রথম স্থান অর্জন করেছে। এরমধ্যে তিনজন সেরা দশের মধ্যে স্থান অর্জন করেছে। এইবছর মাধ্যমিক পরিক্ষায় ২৯ জন প্রার্থী ছিলো। সকলে পরিক্ষার ফলাফলে প্রথম স্থান অর্জন করেছে। এরমধ্যে একজন সেরা রাজ্যে পঞ্চম স্থান ও বাকি দু’জন নবম স্থান অর্জন করেছে। বাকিরা ভালো ফলাফল পেয়ে প্রথম বিভাগে উর্ত্তিন্ন হয়েছে। সোমবার বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে মাধ্যমিক পরিক্ষায় উর্ত্তিন্ন সকল ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। এরমধ্যে সেরা রাজ্যে পঞ্চম স্থান অধিকারী বিপ্রতীম মজুমদার ও নবম স্থান অধিকারী শুভজিৎ চক্রবর্তী, আরক্ষাদ্বীপ ঘোষকে বিশেষভাবে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অধ্যক্ষের উদ্দ্যোগে বিদ্যালয়ের পরিকাঠামো ও বিভিন্ন দিক নিয়ে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করা হয়। এই সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগাফা ব্লকের বি এস সি চেয়ারম্যান তথা প্রাক্তন ডেপুটি স্পীকার গৌরিশঙ্কর রিয়াং, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, বিদ্যালয়ের অধ্যক্ষ গোপাল চন্দ্র মল্লিক সহ অন্যান্য অতিথিবৃন্দরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ে উপস্থিত ছাত্র ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*