শ্রাবন মাসের প্রথম সোমবারকে কেন্দ্র করে কাঁধে ভার নিয়ে জল পূর্ণ ঘট বয়ে এনে শিব স্নানের বিশেষ উদ্দ্যোগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৮ জুলাই || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর ঠাকুর ছড়ার মহামুনি টিলা ত্রিপুরেশ্বর শিব মন্দির কমিটির উদ্দ্যোগে শ্রাবন মাসের প্রথম সোমবারকে কেন্দ্র করে শিব ঠাকুরকে স্নানের বিশেষ উদ্দ্যোগ গ্রহন করা হয়েছে। মন্দির কমিটির উদ্দ্যোগে এলাকার ভক্তবৃন্দদের নিয়ে মহামুনিটিলা এলাকা থেকে প্রায় ৩ কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করে কাকুলিয়া মুহুরী নদী থেকে কাঁধে ভার নিয়ে ঘট ভর্তী জল নিয়ে মহাদেবকে স্নান করানো হয়। দক্ষিন জেলায় এই প্রথমবারের মতো এই ধরনের উদ্দ্যোগ গ্রহন করলো মন্দির কমিটির উদ্দ্যোগতারা। এদিন ভগবান মহাদেবকে স্নান করানোর জন্য এলাকার লোকজনেরা সমস্ত ধর্মীয় রীতিনিতি মেনে ব্যাপক উৎসাহের সহিত অংশগ্রহন করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*