আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || শিল্প ও বাণিজ্য বিভাগের উদ্যোগে যুবকদের স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বানকে সামনে রেখে আগরতলা রাজপথে এক র্যালি বের করা হয়। সোমবার সকালে আগরতলা নেতাজী চৌমুহনী এলাকা থেকে শুরু হয় এই র্যালিটি। র্যালিটি আগরতলা শহর পরিক্রমণ করে। এদময় র্যালিতে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা, দপ্তরের অধিকর্তা এবং দপ্তরের সদস্য তপন দাস সহ অন্যান্যরা।
