টানা ২৭ ঘণ্টা জেরার পর অবশেষে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

জাতীয় ডেস্ক, পশ্চিমবঙ্গ, ২৩ জুলাই || ২৭ ঘণ্টা টানা জেরার পর অবশেষে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শনিবার তাঁকে গ্রেপ্তার সিজিও কমপ্লেক্সের ইডি অফিসে নিয়ে যাওয়া হচ্ছে।
এস এস সি বা সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আটক করা হয়েছে তাঁর সহযোগী অর্পিতা মুখোপাধ্যায়কেও।
অর্পিতার বাড়ি থেকে শুক্রবার উদ্ধার করা হয় নগদ প্রায় ২১ কোটি টাকা ও প্রায় ৫০ লাখ টাকার স্বর্ণ। এই টাকার ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ছয়লাপ। সবার টাইমলাইনে ঘুরছে কারি কারি টাকা।
শনিবার সকাল থেকেই তাঁর বাড়ির নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয়। কেন্দ্রীয় বাহিনীতে মুড়ে ফেলা হয় বাড়ি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর অবশেষে সকাল ১০টা নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাঁকে। এরপর গ্রেপ্তার করা হয় পশ্চিম বঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*