পাউয়ার গ্রিডের উদ্দ্যোগে ‘উজ্বল ভারত উজ্বল ভবিষ্যৎ’কে কেন্দ্র করে অনুষ্ঠীত বিদ্যুৎ মহোৎসব

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুলাই || বৃহস্পতিবার শান্তিরবাজার মুকুট অডিটরিয়ামে আজাদিকি অমৃৎ মহোৎসব উপলক্ষ্যে পাওয়ার গ্রীডের উদ্দ্যোগে উজ্বল ভারত উজ্বল ভবিষ্যৎকে কেন্দ্র করে অনুষ্ঠীত হয় বিদ্যুৎ মহোৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই মহোৎসবের শুভ সূচনা করলেন শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং। উদ্ভোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য, দক্ষিন জেলার জেলা সহ-সভাধিপতি বিভিষন চন্দ্র দাস, জোলাইবাড়ী ব্লকের বি এস সি চেয়ারম্যান অশোক মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস, পাওয়ার গ্রীডের বিলোনিয়ার ডি জি এম এম এই চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিদ্যুতের গুরুত্ব সম্পর্কে বিভিন্ন দিকগুলি সকলের সামনে তুলে ধরেন। তার পাশাপাশি বিধায়ক উনার বক্তবের মধ্য দিয়ে গ্রাহকদের বিদ্যুৎবিল সঠিক সময়ে পরিষোধ করার বিশেষ আহব্বান জানান। অনুষ্ঠান বক্তাদের বক্তব্য শেষে বিদ্যুতের গুরুত্ব নিয়ে একটি নাটক মঞ্চস্থ করা হয়। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে লোকজনের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*