শিক্ষক সল্পতায় ভূগছে পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের প্রাইমারি সেকশন প্রাথমিক বিভাগ

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ জুলাই || শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেনী বিদ্যলয়ের প্রাইমারি সেকশানে দীর্ঘ কয়েক বছর যাবৎ শিক্ষকের সল্পতায় ভূগছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা শিক্ষকের ভূমিকা পালন করে যাচ্ছে এমনটাই লক্ষ্য করা গেলো। বৃহস্পতিবার এইনিয়ে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জানান, বিদ্যালয়ে প্রথম থেকে ক্লাস ফাইভ পর্যন্ত ছাত্র ছাত্রীর সংখ্যা রয়েছে ১০০ জন। এই ছাত্র ছাত্রীদের লেখা পড়ার জন্য বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা রয়েছে ২ জন। বিগত দিনে ১০,৩২৩ এরমধ্যে বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা ছিলো ৪ জন। এই শিক্ষকদের চাকুরি চলে যাবার কিছুদিন পর্যন্ত তিনি একাই বিদ্যালয়ের দায়িত্ব পালন করে গেছে। পরবর্তী সময় ২০২০ সালের ১৬ই ডিসেম্বর বিদ্যালয়ে অপর একজন শিক্ষক নিয়োগ করা হয়। সেই সময় থেকেই দুইজন মিলে সমস্ত বিদ্যালয় পরিচালনা করতে হচ্ছে। শিক্ষক সল্পতার কথা এস এম সি কমিটি থেকে শিক্ষা দপ্তরের উর্ধতর কতৃপক্ষকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এতে করে বিদ্যালয়ে শিক্ষা ব্যবস্থা লাঠে উঠেছে। বিদ্যালয়ে ক্লাস রুম ছোট হবার ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের একসাথে পরানো হয়। অপরদিকে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম একসাথে পরানো হয়। বিদ্যালয়ে শিক্ষক সল্পতার জন্য পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের দিয়ে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের পরানো হয়। এতে করে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের সমস্যার সন্মুখিন হতে হয়। বিদ্যালয়ের এই ধরেনর অবস্থা থেকে শিক্ষা দপ্তরের ভূমিক নিয়ে প্রশ্ন জাগছে লোকমনে। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা চাইছে বিদ্যালয়ে দ্রুততার সহিত শিক্ষক নিয়োগ কর হোক। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক জানান, এই বিদ্যালয় পরিচানার জন্য কমপক্ষে ৫ জন শিক্ষকের প্রয়োজন। এখন দেখার বিষয় ছাত্রছাত্রীদের লেখা পরার গুনগত মান উন্নয়নে দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহণ করে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*