আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই || রবিবার প্রধানমন্ত্রীর মনকি বাত অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ দলীয় কার্যকর্তা। এদিন ১৮-সূর্যমনিনগর মন্ডলের অন্তর্গত ৪৪নং পৌর ওয়ার্ডের ১নং বুথের দলিয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর মনকি বাত অনুষ্ঠান উপভোগ করার জন্য উপস্থিত ছিলেন উক্ত বুথ এলাকার সকল স্থরের কার্যকর্তারা। এই অনুষ্ঠানের পরে প্রত্যককে মিষ্টি মুখের ব্যবস্থা করেন বুথ সভাপতি খুকন বিশ্বাস।
উপস্থিত ছিলেন ৪৪নং ওয়ার্ডের কর্পোরেটর তথা আগরতলা পুর নিগমের মেয়র ইন কাউন্সিলার উদয় ভাষ্কর চক্রবর্তী, সদর জেলা আরবান ওবিসি মোর্চার সভাপতি সুকান্ত পাল প্রমুখ।
