খোয়াই জেলার ওবিসি মোর্চার কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত

গোপাল সিং, খোয়াই, ৩১ জুলাই || ত্রিপুরা প্রদেশের ভারতীয় জনতা পার্টির ৭টি মোর্চার মধ্যে একটি হলো ওবিসি মোর্চা। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যের অন্যান্য জেলার মতো খোয়াই জেলার ওবিসি মোর্চার কার্যকরণী বৈঠক অনুষ্ঠিত হয়। রবিবার খোয়াইস্থিত হীরক অতিথি নিবাসে ৫১ জন প্রতিনিধিকে নিয়ে অনুষ্ঠিত হয় কার্যকরণী বৈঠক। উক্ত কার্যকরনী বৈঠকে ওবিসি মোর্চার রাজ্য কমিটির সহ-সভাপতি গোপাল চৌধূরী, রাজ্য কমিটির সাধারন সম্পাদক পার্থ রায়, খোয়াই জেলা ওবিসি মোর্চা সাধারন সম্পাদক সমীর কুমার দাস, সম্পাদক মাধব চক্রবর্তী এবং খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান দেবাশীষ নাথ শর্মা, কার্যকরনী বৈঠকের সভাপতি প্রণব দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। এদিনের কার্যকারিনী বৈঠকে বিগত দিনের কাজকর্ম নিয়ে যেমন পর্যালোচনা হয় তেমনি আগামী দিনের কাজকর্মের রূপরেখাও তৈরি হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*