ধলাই জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || বৃহস্পতিবার ধলাই জেলার আমবাসা সফরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন আমবাসার কুলাইয়ে ধলাই জেলা হাসপাতালের ট্রমা সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। পাশাপাশি এদিন কুলাইয়ে অবস্থিত ধলাই জেলা হাসপাতালের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন সেন্টার এবং শিশু বিভাগের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ট্রমা সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে ধলাই জেলার জনসাধারণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হলো। এখন থেকে এই হাসপাতালে দুর্ঘটনাগ্রস্ত মুমূর্ষু রোগীরা চিকিৎসার সুযোগ পাবেন। রোগীদের সার্বিক চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এই হাসপাতালের ট্রমা সেন্টারে প্রয়োজনীয় পরিকাঠামো প্রদান করা হয়েছে। এই পরিষেবার কারণে এখন থেকে উপকৃত হবেন গোটা জেলার জনসাধারণ বলে আশা ব্যাক্ত করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*