কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করলেন মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট || ধলাই জেলার কমলপুরে কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী কমলপুর ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে। রাজ্যে শিক্ষা ব্যবস্থার উন্নতিকল্পে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছে সরকার। এর পাশাপাশি শিক্ষা দপ্তরও শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। এদিন মুখ্যমন্ত্রী এই স্কুলটির দিন দিন শ্রীবৃদ্ধি সহ ছাত্রছাত্রীদের মঙ্গলময় জীবন কামনা করেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*