বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ আগস্ট || সমগ্র ত্রিপুরা রাজ্যজুরে আনন্দের সহিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন পালন করা হচ্ছে। এরই মধ্যে ৩৬-শান্তির বাজার বিধানসভ কেন্দ্রের তিপ্রা মথা দলের উদ্দ্যোগে বেশ আনন্দের সহিত মহারাজার জন্মদিন পালন করা হয়। কেঁক কেটে এই জন্মদিনের অনুষ্ঠান পালন করলো তিপ্রা মথা দলের নেতৃত্ববৃন্দরা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মিউজিক চেয়ার সহ বিভিন্ন প্রকারের খেলার আয়োজন করা হয়। এই খেলায় অংশগ্রহনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধীকারিদের মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়। এদিন মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন উপলক্ষ্যে তিপ্রা মথা দল কতৃক আয়োজিত অনুষ্ঠানে এলাকার লোকজন ব্যাপক হারে অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং, সাব জোনাল চেয়ারম্যান রঞ্জীত রিয়াং, ব্লক প্রেসিডেন্ট প্রতাপ রিয়াং, TWF ব্লক প্রেসিডেন্ট সোনম রিয়াং, জিনি দেবর্বমা সহ তিপ্রা মথা দলের নেতৃত্ব বৃন্দরা। এই কর্মসূচীর কথা সংবাদমাধ্যমের সামনে জানান, দক্ষিন জেলার জোনালের জয়েন্ট চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং।
