বিশেষ যজ্ঞের মাধ্যমে জগন্নাথ জিও মন্দিরে অনুষ্ঠীত হচ্ছে জন্মাষ্টমী অনুষ্ঠান

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ আগস্ট || বাইখোড়া ইস্কন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস উরফে কার্তিক প্রভু প্রতিনিয়ত নানান ধার্মিক অনুষ্ঠান পালন করে যাচ্ছেন। এরইমধ্যে শুক্রবার জন্মাষ্টমী উপলক্ষে প্রায় ২০০ এর অধিক ব্রতী নিয়ে অনুষ্ঠীত করতে যাচ্ছে জন্মাষ্টমী অনুষ্ঠান। এই জন্মাষ্টমীকে কেন্দ্র করে প্রভু করুনেশ্বর মাধব দাসের উদ্দ্যোগে মন্দির প্রাঙ্গনে এক বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়। অপরদিকে সারা রাতব্যাপী জন্মাষ্টমী উপলক্ষে অনুষ্ঠিত হবে ধর্মীয় অনুষ্ঠান। রাত্রি বেলায় ভগবান শ্রীকৃষ্ণের অভিষেকের পর ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। এই অনুষ্ঠান সম্পর্ক সংবাদমাধ্যমের সামনে কিছু তথ্য তুলেধরলেন মন্দিরের প্রভুজী করুনেশ্বর মাধব দাস। প্রভুজী জানান, জন্মাষ্টমীকে কেন্দ্র করে বাইখোড়া ইস্কন পরিচালিত জগন্নাথ জিও মন্দিরের নতুন মন্দিরের নির্মানের কাজ শুরু হয়েছে। এই মন্দির নির্মানের কাজে রাজ্যের সকল অংশের লোকজনের সহযোগিতা কামনা করেছেন প্রভুজি। জন্মাষ্টমীকে উপলক্ষে আজকের যজ্ঞ অনুষ্ঠানে ভক্তবৃন্দদের উপস্থিতির হার ছিলো লক্ষ্যনীয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*