আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ অক্টোবর ||লেম্বুছড়াস্থিত কলেজ অফ ফিসারিস এর ২৫’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। মুখ্যমন্ত্রী এদিন উনার মূল্যবান ভাষনে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানটির যথেষ্ট সুনাম রয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এই কলেজে শিক্ষা গ্রহণের জন্য আসে ছাত্রছাত্রীরা। আমার বিশ্বাস আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠান দেশের অন্যতম একটি সেরা কলেজ হয়ে উঠবে। তিনি বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে রাজ্য সরকার সবসময় পাশে থাকবে। পাশাপাশি এই কলেজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিগত দিনের কাজকর্মের পর্যালোচনা প্রয়োজন রয়েছে।
এদিন লেম্বুছড়াস্থিত কলেজ অফ ফিসারিস, সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটি (ইম্ফল) ত্রিপুরার ২৫’তম প্রতিষ্ঠা দিবসে অংশগ্রহণ করে পরিবেশ সচেতনতার জন্য কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন।
