রাজ্যে এলেন অমিত শাহ্‌ এবং জে পি নাড্ডা, নতুন মন্ত্রীসভায় কারা স্থান পাচ্ছেন তা নিয়ে হতেপারে গুরুত্বপূর্ণ বৈঠক

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ মার্চ || ৮ই মার্চ (বুধবার) রাজ্যে দ্বিতীয় বারের মতো বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে নতুন মন্ত্রীসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একদিন আগেই রাজ্যে এসে পরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ বহু কেন্দ্রীয় নেতৃত্ব। মঙ্গলবার বিকালে আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ।
এদিন বিমানবন্দর তাঁরা চলে আসেন রাজ্য অতিথিশালায়। সূত্রের খবর, সেখানে রাজ্যের নতুন মন্ত্রীসভায় কারা কারা স্থান পাবেন সেই বিষয় নিয়ে দলের শীর্ষ নেতৃত্বদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি’র সর্বভারতীয় সভাপতির।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*