জাতীয় ডেস্ক ।। উত্তর প্রদেশের রায় বেরেলি জেলায় আজ সকালে একটি যাত্রীবাহী ট্রেনের দুটি বগি ও এর ইঞ্জিন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। আহত হয়েছেন আরো ১৫০ জন। খবর দ্য হিন্দুর
দুর্ঘটনার শিকার ট্রেনটির নাম দেরাদুন-বারানসি জনতা এক্সপ্রেস। এটির চালক সিগনাল বুঝতে ভুল করায় এ দুর্ঘটনা ঘটে বলে রেওলয়ে মুখপাত্র অনীল সাকশেনা দিল্লিতে একথা বলেন। আজ সকাল সাড়ে ৯টার দিকে রাজ্যের রাজধানী লখনৌর ৩০ কিলোমিটার দূরে বাছরাবান রেল স্টেশনের নিকটে এই দুর্ঘটনা ঘটে।
লখনৌর বিভাগীয় কমিশনার মহেশ গুপ্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’
