নর্থ ইষ্ট এনএসএস ফেস্টিভ্যালের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধীন জাতীয় সেবা প্রকল্প (এন.এস.এস) ত্রিপুরা রাজ্য সেলের উদ্যোগে এবং ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সহযোগিতায় নর্থ ইষ্ট এনএসএস ফেস্টিভ্যাল ২০২৩ এর শুভ হয়। ৫ দিন ব্যাপী চলা এই অনুষ্ঠানের পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধূরী। এই পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুবিকাশ দেববর্মা, এন এস এস ত্রিপুরা স্টেট সেলের অফিসার ডক্টর চিত্রজিৎ ভৌমিক, ড. জানক প্রসাদ দেবাতে প্রোগ্রাম অফিসার (আসাম), কেসাং ওংমু ভুটিয়া, প্রোগ্রাম অফিসার (সিকিম), সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*