রাজন্য স্মৃতিবিজড়িত উজ্জয়ন্ত প্রাসাদে বর্ণিল ও চমকপ্রদ ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র উদ্বোধন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল || এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শনিবার রাজন্য স্মৃতিবিজড়িত আগরতলার উজ্জয়ন্ত প্রাসাদ পরিসরে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড ও আগরতলা পুর নিগমের উদ্যোগ ও ব্যবস্থাপনায় লাইট অ্যান্ড সাউন্ড শো প্রকল্পের উদ্বোধন হয়। এদিন সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই লাইট অ্যান্ড সাউন্ড শো প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণিল ও চমকপ্রদ ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’ উপভোগ করেন উপস্থিত অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রীসভার মন্ত্রী সান্তনা চাকমা, সুশান্ত চৌধূরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, নগর উন্নয়ন দপ্তরের সচিব অভিষেক সিং, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের চীফ এক্সিকিউটিভ অফিসার তথা আগরতলা পুর নিগমের মিউনিসিপাল কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য অতিথিবর্গ।
এদিন উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ইতিহাস খ্যাত উজ্জয়ন্ত প্রাসাদের সঙ্গে যুক্ত রয়েছে মহারাজা রাধা কিশোর মাণিক্য দেববর্মণের নাম। আজও তা স্বমহিমায় দাঁড়িয়ে। সেই উজ্জয়ন্ত প্রাসাদের সমৃদ্ধশালী ইতিহাস ও ঐতিহ্যকে আলো ধ্বনির মাধ্যমে নতুন রূপে সাজিয়ে বিশ্বের সামনে তুলে ধরতে রাজ্য সরকারের পরিকল্পনা আজ বাস্তবে রূপায়িত হল।
অতিথিরা বলেন, এই ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’র মাধ্যমে এখানে আগত দর্শক ও পর্যটকরা আনন্দঘন পরিবেশে উজ্জয়ন্ত প্রাসাদের বিভিন্ন তথ্য উপাত্ত খুঁজে পাবেন। ত্রিপুরা রাজ্যের ইতিহাস, সংস্কৃতির সঙ্গে উৎপ্রোত ভাবে জড়িয়ে আছে উজ্জয়ন্ত প্রাসাদ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*