রাজ্যে জি-২০ বিজ্ঞান সামিটের প্রতিনিধি দল

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ এপ্রিল || এই প্রথমবার ত্রিপুরায় জি-টোয়েন্টি সামিট অনুষ্ঠিত হচ্ছে৷ ৩রা এপ্রিল থেকে শুরু হওয়া এই সামিট চলবে ৪ এপ্রিল পর্যন্ত। সোমবার জি-টুয়েন্টি বিজ্ঞান সামিটে অংশ নিলেন রাজ্যে আসা এই অতিথিগণ৷ মূল অনুষ্ঠানটি হচ্ছে হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের ইন্ডোর প্রদর্শনী হলে৷ থিম হলো ‘ক্লিন এনার্জি ফর গ্রিনার ফিউচার’।
জি-২০ সামিট উপলক্ষে রবিবার দুপুরে রাজ্যে এসে পৌঁছেছেন ২০টি দেশের প্রতিনিধি দল। এদিন বিশেষ চাটার বিমানে রাজধানী আগরতলাস্থিত এম বি বি বিমানবন্দরে এসে পৌঁছান তাঁরা৷ বিমানবন্দর থেকে বিষের শীততাপ নিয়ন্ত্রিত ভলবো বাসে করে তিন তারা বিশিষ্ট রাজধানীর একটি বেসরকারি হোটেল পর্যন্ত রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তাদের বিশেষ অতিথি অভ্যর্থনায় স্বাগত জানানো হয়৷ এদিন বেসরকারি হোটেলের সামনে রাস্তার দু’পাশে জাতি-জনজাতিদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে ছোট পরিসরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*