বর্ণাঢ্য শুভাযাত্রার মাধ্যমে উন্নয়ন সংঘ ক্লাবে বর্ষবরণ উদযাপিত

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৫ এপ্রিল || আগরতলা শহর দক্ষিণাঞ্চলের স্বনামধন্য ক্লাব উন্নয়ন সংঘ শনিবার ভোরবেলা এক বর্ণাঢ্য শুভাযাত্রার মাধ্যমে পয়লা বৈশাখ উদযাপন করে। এলাকার সাধারণ নাগরিকরা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে আবার ক্লাব প্রাঙ্গনে এসে মিলিত হয়। পাশাপাশি বর্ণাঢ্য শুভাযাত্রা শেষে এলাকার সাধারণ নাগরিকদের মিষ্টিমুখ করানো হয়। আগামীদিনে এই উন্নয়ণ সংঘ ক্লাব বিভিন্ন সামাজিক কাজকর্মের মাধ্যমে এবং এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে তা স্পষ্টভাবে সংবাদ মাধ্যমে তুলে ধরেন ক্লাবের সভাপতি এবং সম্পাদক।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*