ব্যাপক উৎসাহ উদ্দীপনায় রাজ্যেও উদযাপিত আন্তর্জাতিক যোগ দিবস

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ জুন || ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। বুধবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যেও আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন সরকারি ভাবে রাজ্য ভিত্তিক মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর হাপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে। সেখানে যোগ শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, বিধায়ক রাম প্রসাদ পাল, বিধায়িকা মিনা রাণী সরকার প্রমুখ। এখানে যোগাতে অংশ নেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অতিথিরা।
আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে বুধবার রাজধানীর এন এস আর সি সি ইনডোর স্টেডিয়ামে এক যোগা শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা।
২১শে জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষে বুধবার উজ্জয়ন্ত প্রাসাদের সামনে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে যোগা দিবস পালন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*