আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৮ জুলাই || নাবার্ডের ৪২’তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কৃষক ও কৃষিকাজের সহায়ক বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে রাজ্যব্যাপী এক আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। তাছাড়াও উপস্থিত ছিলেন নাবার্ডের এজিএম রাজেশ চান্দেকর সহ অন্যান্যরা।
