রাজ্যের বেশ কিছু জায়গায় বনধের ব্যাপক প্রভাব, পুলিশের সাথে পিকেটারদের ধস্তাধস্তি বড়মুড়ায়

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট || ককবরক ভাষায় রোমান হরফে ব্যবহারের দাবিতে সোমবার ১২ ঘন্টার ত্রিপুরা বনধের ডাক দিয়েছিল তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন (টি এস এফ)। এদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বনধের ডাক দেয়া হয়েছে। এদিন রাজধানী আগরতলাতে এই বনধ ব্যর্থ হলেও রাজ্যের বেশ কিছু জায়গায় এই বনধের ব্যাপক প্রভাব পড়েছে। জানা যায়, রাজ্যের জিরানিয়ার মাধব বাড়ি এলাকা, চম্পকনগর, চন্দ্র সাধুপাড়ায়, হতাইকাতর (বড়মুড়া), হেজামারা, বিশ্রামগঞ্জ ও মনুঘাটে চলে এই বনধ। এই সমস্ত জায়গায় অবরোধ করে রাখা হয়েছে রাস্তা। আটকে দেওয়া হয়েছে বহু যানবাহন। এতে বিপাকে পড়েছে সরকারি কর্মচারী থেকে সাধারণ মানুষ। বহু মানুষ বনধের জেরে অফিস আদালতে যেতে পারেনি।
এদিন পিকেটাররা বড়মুড়ায় পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশের সাথে পিকেটারদের ধস্তাধস্তি শুরু হয়। পরর্বতী সময়প পুলিশ পিকেটারদের আটক করেছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*