আন্তর্জাতিক ডেস্ক ।। এবার ভয়াবহ দুর্ঘটনা এড়াতে আকাশ থেকে মাটিতে নেমে ২২৮ যাত্রীর প্রাণ বাঁচালো জাপানি বিমান।
জাপানের জেটলাইনারস এর একটি যাত্রীবাহী বিমান বোয়িং-৭৭৭ আকাশে উড্ডয়নকালে হঠাৎ ডান ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এরপর সাথে সাথে মাটিতে নেমে আসে বিমানটি। এতে ২২৮ যাত্রীর সবাই রক্ষা পেল, কারও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
রাজধানী টোকিও থেকে বিমানটি উত্তর হোক্কাইডো অভিমুখে যাত্রা করেছিল বোয়িং-৭৭৭। এ বিমান প্রাট ও হুইটনি- এ দুটি ইঞ্জিন ব্যবহার করে থাকে। যান্ত্রিক গোলোযোগ শুরুর পর বিমানটি টোকিওর হানেদা বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে।
তবে কী কারণে ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল তা এখনও অনুদ্ঘাটিত বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
