প্রয়াত পদ্মশ্রী পুরষ্কার প্রাপ্ত সত্যরাম রিয়াং, শেষ শ্রদ্ধাঞ্জলী জানালেন বিজেপির নেতৃত্ববৃন্দরা

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০২ অক্টোবর || হজাগিরি নৃত্যের জন্য পদ্মশ্রী পুরষ্কার পেয়ে সমগ্র ভারতের মধ্যে ত্রিপুরা সহ শান্তিরবাজারের নাম উজ্বল করেছেন দশমী রিয়াং পাড়ার বাসিন্দা সত্যরাম রিয়াং। সোমবার সকালবেলা সকলের প্রতি মায়া মমতা ত্যাগ করে চিরতরে সকলের কাছ থেকে চিরবিদায় নিলেন সত্যরাম রিয়াং। উনার প্রয়ানের খবর শুনে উনার বাসভবনে ছুটে যান ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপির নেতৃত্বরা।  বিধায়ক প্রমোদ রিয়াং কাজের জন্য রাজ্যের বাইরে রয়েছেন। তাই উনার অনুপস্থিতিতে প্রয়াত সত্যারাম রিয়াং এর পরিবারের পাশে দারালেন ৩৬-শান্তিরবাজার মন্ডল বিজেপি’র নেতৃত্ববৃন্দরা। মন্ডল সভাপতি শ্যামলাল দেবনাথ, বিজেপি’র দক্ষিন জেলার কিষান মোর্চার সভাপতি সত্যব্রত সাহা, বিজেপি’র দক্ষিন জেলার ওবিসি মোর্চার সভাপতি দুলাল দেবনাথ সহ অন্যান্যরা এদিন দশমী রিয়াং পাড়ায় গিয়ে প্রয়াত সত্যরাম রিয়াংকে শেষ শ্রদ্ধাঞ্জলী প্রদান করলেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করলেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*