দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যে ভাষাগত নানা পার্থক্য থাকলেও আমাদের একটাই পরিচয় আমরা ভারতীয়ঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর || রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে সোমবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ভারতীয় ভাষা দিবস উদযাপন করা হয়।

এদিন ভারতীয় ভাষা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, কেন্দ্রীয় সরকার প্রখ্যাত তামিল কবি সুব্রামনিয়াম ভারতীর জন্মদিবসে এবছর থেকে প্রতিবছরের ১১ই ডিসেম্বর ভারতীয় ভাষা দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুব্রামনিয়াম ভারতী শুধু কবি ছিলেন না। তিনি ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের নির্দেশ অনুসারে দেশের বিভিন্ন রাজ্যগুলিতেও আজ ভারতীয় ভাষা দিবস পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন রাজ্যের জনগণের মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত নানা পার্থক্য থাকলেও আমাদের একটাই পরিচয় হল আমরা ভারতীয়। এক ভারত শ্রেষ্ঠ ভারত সংস্কৃতিগত ঐক্যের পাশাপাশি ভাষাগত ঐক্যের মাধ্যমেও গঠন করা সম্ভব হবে। দেশের প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত ‘হর ঘর তিরঙ্গা’, ‘মেরি মাটি মেরা দেশ’ ইত্যাদি কর্মসূচির মাধ্যমেও দেশবাসির মধ্যে একাত্মবোধের ভাবনা জাগ্রত হয়েছে। এই ভাবনাকে এগিয়ে নিয়ে যাওয়ায় দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্র কুমার, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা প্রমুখ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*