বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৫ ডিসেম্বর || অন্যান্য বছরের ন্যায় এইবছরও শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনুবাজার যুব শক্তি সামাজিক সংস্থার উদ্দ্যোগে অনুষ্ঠিত হয় শিশু উৎসব ও বালক সেবা। মনুবাজার যুব শক্তি সামাজিক সংস্থা প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসুচী করে যাচ্ছে। এই সামাজিক সংস্থা প্রতিনিয়ত লোকজনের অসুবিধার কথা জানতে পারলে সেখানে গিয়ে অসহায় লোকজনদের পাশে দাঁড়ায়। এক কথায় বলা চলে, যুব শক্তি সামাজিক সংস্থা সকলের সুখ দুঃখের অংশীদার হয়ে থাকছে। এই সংস্থার মূল অনুষ্ঠান হলো শিশু উৎসব ও বালকসেবা। আজকের দিনের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাই শিশুদের নিয়ে প্রতিবছর এই সংস্থার সদস্যরা এই অনুষ্ঠানটি করে যাচ্ছে। এরইমধ্যে বৃহস্পতিবারও অন্যান্যবছরের ন্যায় এই অনুষ্ঠানটি হয়। প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে এই অনুষ্ঠানের শুভসূচনা করলেন ত্রিপুরা সরকারের মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। উদ্ভোধকের পাশপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, শান্তিরবাজার পূর্ত দপ্তরের এস ডি ও প্রবীর বরন দাস, বাইখোড়া থানার ওসি বিষ্ণু চন্দ্র দাস, সংস্থার সদস্য সহ অন্যান্য সমাজসেবীরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া যুব শক্তি সামাজিক সংস্থা এইধরনের অনুষ্ঠানের আয়োজন করাতে ধন্যবাদ জানিছেন। তার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ও নেশামুক্ত ত্রিপুরা গঠনে সকলকে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানালেন মন্ত্রী। যুব শক্তি সামাজিক সংস্থার উদ্দ্যোগে আজকের এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট সমাজসেবী, সাংবাদিক, আরক্ষা দপ্তরের কর্ম সহ বিভিন্ন লোকজনদের সংবর্ধনা প্রদান করা হয়। তার পাশাপাশি এলাকার কৃষকদেক কৃষি সামগ্রী, ছাত্র ছাত্রীদের বই খাতা ও গরীব লোকজনদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
