সুবিধাভোগীদের কাছ থেকে বাঁকা পথে অর্থ উপার্জনের অভিযোগ পঞ্চায়েতের প্রধান ও সেক্রেটারির বিরুদ্ধে

বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ০৪ জানুয়ারি || লোকজনদের কাছ থেকে বাঁকা পথে অর্থ উপার্জনের অভিযোগ উঠে আসলো লাউগাং পঞ্চায়েতের প্রধান ও সেক্রেটারির বিরুদ্ধে। ঘটনার বিবরণে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত লাউগাং পঞ্চায়েতের অধীনে বিভিন্ন বেনিফিসারীদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দিয়ে ঘরের অর্থ তুলে নেওয়ার জন্য বেনিফিসারীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসলো। অভিযোগের তীর লাউগাং পঞ্চায়েতের সেক্রেটারী অসীম মজুমদার ও পঞ্চায়েত প্রধান রাখি মজুমদার দাসের বিরুদ্ধে। এক বেনিফিসারী জানান, পঞ্চায়েত সেক্রেটারী ও প্রধান উনাকে জানান ঘরটি অন্যের নামে এসেছে তাই টাকা ব্যাঙ্ক থেকে তুলে সবগুলি টাকা উনাদের দিয়ে দিতে। সেই অর্থ থেকে বেনিফিসারীকে ৩০ হাজার টাকা প্রদান করা হবে। বেনিফিসারী অর্থ প্রদান না করাতে বেনিফিসারীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠে আসলো।
অপরদিকে লোকজনদের উন্নয়ন প্রকল্পে পি এম বিশ্বকর্মা যোজনা থেকেও অর্থ আদায়ের অভিযোগ উঠে আসলো প্রধান রাখি মজুমদার দাসের বিরুদ্ধে। লোকজনদের অভিযোগ বিশ্বকর্মা যোজনার ফর্মফিলাপ করতে প্রধানের সাক্ষরের প্রয়োজন। এই সাক্ষরের জন্য প্রতিজনের কাছ থেকে দুই হাজার টাকা দাবি করছে প্রধান এমনটাই অভিযোগ এলাকাবাসীর। রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের মধ্য দিয়ে নিজেদের কামাই বাণিজ্য চালিয়ে যাচ্ছে লাউগাং পঞ্চায়েতের সেক্রেটারি ও প্রধান। সরকারকে কালিমালিপ্ত করতে উনাদের এই প্রয়াস বলে ধারনা করছে অভিজ্ঞমহল। এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে ও ঘটনার সাথে জরিতদের শাস্তি প্রদানে কি প্রকার পদক্ষেপ গ্রহন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*