আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারী || দীর্ঘ ৫০০ বছরের সংগ্রামের অবসান ঘটিয়ে অযোধ্যায় ভব্য দিব্য মন্দিরে রামলালার ভব্য প্রাণ প্রতিষ্ঠা করার জন্য সোমবার আগরতলা পোস্ট অফিস চৌমূহনী থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠির মাধ্যমে ধন্যবাদ বার্তা প্রেরণ করে বিজেপি রাজ্য নেতৃত্বরা। এদিন আগরতলা পোস্ট অফিসের ডাক বক্সে প্রধানমন্ত্রীর উদ্যেশ্যে ধন্যবাদ বার্তা প্রেরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য পদাধিকারীগন।
এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, বহু লড়াই সংগ্রামের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে এই স্বপ্ন সত্যি হয়েছে। সেই জন্যই গোটা রাজ্যব্যাপী বিজেপি দলের উদ্যোগে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদপত্র প্রেরণ করার এই কর্মসূচি হতে নেওয়া হয়েছে।
