৭-রামনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে মেয়র

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ || আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার অভিযানে বেরোলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের সংকল্প নিয়ে বৃহস্পতিবার সকালে ৭-রামনগর বিধানসভা কেন্দ্রের আগরতলা পুর নিগমের ১৭নং ওয়ার্ড অন্তর্গত ৪৯নং বুথে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে অংশগ্রহণ করেন তিনি।
এদিন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জনসম্পর্ক অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেন, ‘ইচ্ছে সবার, মোদী আবার।’ তিনি বলেন, চারিদিকে একটি-ই স্লোগান “আব কি বার, ফিরসে মোদী সরকার”। মেয়র বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি জনগণের অবাধ আস্থা এবং বিশ্বাস দেখে আমি নিশ্চিত যে এইবার চারশো পার হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*