আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল || ‘ত্রিপুরায় সিপিআই(এম)’র সাথে লড়াই। আজও কংগ্রেসের প্রতি মনে ভালোবাসা রয়েছে। তাই নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস নেতৃত্বদের কোনো মন্তব্য করিনি।’ বুধবার আগরতলা রাজবাড়ীতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিপ্রা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেব বর্মণ।
এদিন তিনি বলেন, বামগ্রেসের এই জোট কংগ্রেসকে দুর্বল করে দেবে। ত্রিপুরায় কংগ্রেসের অস্তিত্ব রক্ষার্থে নিজেদেরই লড়াই করতে হবে। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, চাপে পরে ত্রিপুরায় কংগ্রেস সিপিআই(এম)’র জোট হয়েছে।কিন্তু কেরলে সিপিআই(এম) ও কংগ্রেস একে অপরের বিরুদ্ধে লড়াই করছে।
