আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ মে || তীব্র দাবদাহ থেকে সাময়িক স্বস্তি ফেরাতে খয়েরপুর যুব মোর্চার উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ এবং সাধারণ মানুষদের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী, যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব সহ দলীয় কর্মীরা।
