দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৭ আগষ্ট ।। রাজ্যের নানা স্থানে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি সভা সন্মেলনের মধ্য দিয়ে বেঁচে থাকার লড়াই, সাংগঠনিক শক্তি বৃদ্ধি কারার প্রয়াস চালাচ্ছে। সমিতির তরফে গোটা দেশের পরিস্থিতিতে আন্দোলন, লড়াই অব্যাহত রাখার ঘোষনা দিয়েছে। বুধবার শহরের প্যারাডাইস চৌমূহনিতে সদর বিভাগের সমাবেশে বক্তার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে অধিকার অর্জনে কঠিন সংগ্রামের কথা বলেছেন। সদর বিভাগীয় তপশিলী জাতি সমন্বয় সমিতির সভাস্থলে সাংগঠনের নেতৃবৃন্দ সহ সদস্য সমর্থকরা হাজির ছিলেন প্যারাডাইস চৌমূহনিতে।
শান্তনু চক্রবর্তীর তোলা ছবি।
