সুব্রত দাস, গন্ডাছড়া, ২০ জুন || বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ গন্ডাছড়া মহকুমার নারায়ণপুর বাজার এলাকা থেকে এক ড্রাগস সেবনকারী ও এক ড্রাগস বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উক্ত এলাকা থেকে এক ড্রাগস সেবনকারীকে সন্দেহমূলক ভাবে আটক করে এলাকাবাসী। তারপর তাকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। তারপর এলাকার লোকজন তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে নারায়নপুর বাজার মগপাড়া এলাকার এক কাপড়ের দোকানের মালিক বিজিত মগ নামে এক যুবকের কাছ থেকে সে কিনে নিয়েছে। তারপর এলাকাবাসী সেই দোকানে গিয়ে অভিযান চালায়, অভিযান চালিয়ে তার দোকান থেকেও উদ্ধার হয় ব্রাউন সুগার। এরপর খবর দেওয়া হয় গন্ডাছড়া থানায়। গন্ডাছড়া থানার পুলিশ ঘটনার স্থলে এসে তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তারা দু’জনের কাছ থেকে উদ্ধার হওয়া ব্রাউন সুগার গুলোর বাজার মূল্য সঠিক জানা যায়নি। তবে আনুমানিক ১০ হাজার টাকা হতে পরে বলে জানায় পুলিশ। উক্ত ঘটনার বিষয়ে বিস্তারিত এলাকাবাসীর তরফ থেকে উত্তম মগ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায়, বিজিত মগ নামে এই যুবক বহু বছর ধরে ব্রাউন সুগারের ব্যবসা করে আসছে। কিন্তু পুলিশ জেনেশুনেও তাকে গ্রেপ্তার করছে না। তাই এলাকাবাসী বহুদিন ধরে চেষ্টা করছে তাকে ধরার জন্য, অবশেষে বৃহস্পতিবার এক ড্রাগস সেবনকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে বিজিত মগ এর নাম উঠে আসে, তারপর তাকে ও আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী।
