নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্বোধন করলেন বিধায়ক দীপক মজুমদার

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৭ জুন || আগরতলা পুর নিগমের ৮নং ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এখন থেকে এই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারবেন, তাদের আর অন্য কোথাও স্কুলে যেতে হবে না। রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসী। বৃহস্পতিবার আগরতলার পুর নিগমের ৮নং ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এই অনুষ্ঠানে তাছাড়াও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড কর্পোরেটর শম্পা সেন সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।
এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, আগে নোয়াগাঁও কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় ছিল। ছাত্র-ছাত্রীদের কথা চিন্তা করে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দ্বাদশ শ্রেণীতে উন্নীত করেছে এই বিদ্যালয়কে। এখন থেকে ছাত্র-ছাত্রীরা এই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারবে। এদিন এক মনোগ্রা অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বাদশ শ্রেণীর স্কুলের ফিতা কেটে উদ্বোধন করা হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*