আপডেট প্রতিনিধি, আগরতলা, ০১ জুলাই || আবারো শিশু সহ ১৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে আগরতলা রেল পুলিশ। রবিবার আগরতলা রেল স্টেশন থেকে তাদের আটক করে পুলিশ। জানা যায়, তাদের প্রত্যকের বাড়ি বাংলাদেশ। এই ১৪ জন বাংলাদেশি নাগরিকের মধ্যে ৫ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৩ জন শিশু রয়েছে। পুলিশ জানায়, সোমবার তাদের আদালতে তোলা হয়।
