আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ জুলাই || প্রবল বর্ষণে ধসে পরলো বসত ঘরের দেওয়াল। মৃত একই পরিবারের স্বামী ও স্ত্রী, আহত দুই শিশু। ঘটনা রানীরবাজার থানার অন্তর্গত মেঘলিপাড়ার ধর্মটিলা এলাকায়।
জানা যায়, মঙ্গলবার মধ্যরাত আনুমানিক ১টা নাগাদ প্রবল বৃষ্টিতে বসত ঘরের মাটির দেয়াল ভেঙে পরে। এতে মৃত্যু হয় বাড়ির মালিক ও স্ত্রীর। আহত হয় দুই শিশু। জানা যায়, নিহতদের নাম প্রানেশ তাঁতি (৩৫) ও ঝূমা তাঁতি (২৮)। আহত শিশুদের বয়স আনুমানিক ৪ এবং ৬ বছর। তাদের উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। সেখানেই শিশুদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
