NEET ও NET দুর্নীতির অভিযোগ এনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করল বাম ছাত্র সংগঠন

আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৪ জুলাই || NEET ও NET দুর্নীতি সহ ত্রিপুরায় স্কুল একত্রীকরণ, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষক সংকট, পাঠ্যপুস্তক প্রদানে বিলম্ব ও ছাত্রদের গণতান্ত্রিক আন্দোলনে শাসকদলের দুর্বৃত্তদের আক্রমণে অভিযোগ এনে বৃহস্পতিবার শহরে এক মিছিল সংগঠিত করে বাম ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। এদিন রাজধানীর ছাত্র-যুব ভবনের সামনে জমায়েত হয়ে মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিক্ষা ভবনের সামনে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করে।
এদিন বিক্ষোভ মিছিল থেকে বক্তব্য রাখতে গিয়ে এস এফ আই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, দেশের বিজেপি সরকার শিক্ষাকে পঙ্গু করে দিতে চাইছে। তিনি বলেন, সারাদেশে ৫১১টি বিদ্যালয় বন্ধ করে দিতে চলছে। NEETও NET দুর্নীতির দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের প্রত্যাহারের দাবি তুলেন এস এফ আই এবং টি এস ইউ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*