পাঁচ মিনিটে ৩০ হাজার বৃক্ষ রোপন করা হয় গন্ডাছড়া মহকুমার ৩টি রেঞ্জে

সুব্রত দাস, গন্ডাছড়া, ০৫ জুলাই || রাজ্য সরকারের বন দপ্তরের গোমতি ওয়াইল্ড লাইফ সেন্সুরির অন্তর্গত গন্ডাছড়া মহকুমা বন বিভাগের উদ্যোগে গন্ডাছড়া মহকুমার তিনটি রেঞ্জ-এ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো মাস প্লান্টিং ড্রাইভ এন্ড বৃক্ষ রোপণ কর্মসূচী। বন কর্মীরা পাঁচ মিনিটে ৩০ হাজার বৃক্ষ রোপন কর্মসূচী সম্পন্ন করলো গন্ডাছড়া মহকুমায়। ওই বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নেন মহকুমার বিভিন্ন স্কুল, কলেজ, অঙ্গনওয়ারী সেন্টার এবং মহকুমার বিভিন্ন সরকারী বেসরকারী অফিস আদালত।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে বন সৃষ্টির চাইতে বন ধ্বংস হচ্ছে বেশী। ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। এই বিষয়টি রাজ্য সরকারের বন দপ্তরের বন মন্ত্রীর নজরে আসতেই অভিনব বৃক্ষ রোপন কর্মসূচি হাতে নেন রাজ্যের বন মন্ত্রী অনিমেষ দেব্বর্মা।
গৃহীত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বেলা দশটা থেকে দশটা পাঁচ মিনিট, এই পাঁচ মিনিটের মধ্যে গোটা রাজ্যের বিভিন্ন স্কুল কলেজ সরকারী বেসরকারী অফিস আদালত সহ বিভিন্ন প্রতিষ্ঠানে একযোগে পাঁচ লক্ষ বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপন করার জন্য রাজ্য বন দপ্তরকে নির্দেশ প্রদান করেন বন মন্ত্রী। রাজ্য বন মন্ত্রীর নির্দেশে ওই বৃক্ষ রোপনের কর্মসুচির অঙ্গ হিসাবে শুক্রবার গন্ডাছড়া মহকুমা বন অফিসের উদ্যোগে মহকুমার তিনটি বন রেঞ্জ গন্ডাছড়া, রইস্যাবাড়ী এবং গঙ্গানগর রেঞ্জ -এ দশ হাজার করে মোট ত্রিশ হাজার বৃক্ষ রোপনের লক্ষমাত্রা নেওয়া হয়। শুক্রবার বেলা দশটা থেকে দশটা পাঁচ মিনিটের মধ্যে ওই বৃক্ষ রোপন অনুষ্ঠানটি পালিত হয়। মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গন্ডাছড়া মহকুমার লক্ষীপুর এডিসি ভিলেজের অন্তর্গত মাছকুম্ভীর দশম মান বিদ্যালয়ে। শুক্রবার সকাল থেকেই উক্ত বিদ্যালয় ছিল উল্লসিত। মূল অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাইমাভ্যালীর বিধায়িকা নন্দিতা রিয়াং দেব্বর্মা। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল অংশের বনকর্মীরা সহ সহকারী রেঞ্জ অফিসার ধর্মজয় ত্রিপুরা, রেঞ্জ অফিসার বিন্দুজয় ত্রিপুরা ওয়ার্ডেন গৌতম দেব্বর্মা এবং মাছকুম্ভীর দশমমান বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ প্রধান শিক্ষক সুধাংশু দেবনাথ। শুক্রবার সকাল দশটায় বিধায়িকা নন্দিতা রিয়াং দেব্বর্মা প্রথম বৃক্ষ চারা রোপন করে মহকুমা ভিত্তিক পাঁচ মিনিটে ত্রিশ হাজার বৃক্ষ রোপন অনুষ্ঠানের সূচনা করেন।শুক্রবারের ওই বৃক্ষ রোপন অনুষ্ঠানকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বিপুল উৎসাহ পরিলক্ষিত হয়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*