আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই || বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে আদিবাসী কংগ্রেসদের নিয়ে এক বৈঠকের আয়োজন করা হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সর্বভারতীয় সম্পাদিকা জারিতা লাইফ লাং, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দলের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ আরো অন্যান্যরা।
পাশাপাশি এই দিনের বৈঠক শেষে এক ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়।
