বিশ্বেশর মজুমদার, শান্তিরবাজার, ১৩ জুলাই || মন্ত্রীর মাতৃ বিয়োগে সমবেদনা জানালেন শান্তিরবাজার প্রেস ক্লাব। জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত ৩৮-জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার মাতা কিছুদিন পূর্বে পরলোকগমন করেন। শনিবার গর্জি রোথাইছড়াস্থিত মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বাসভবনে যান শান্তিরবাজার প্রেস ক্লাবের সদস্যরা। এদিন সকলে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার বাড়িতে গিয়ে উনার মাতৃ বিয়োগে সমবেদনা জ্ঞাপন করেন।
