গোপাল সিং, খোয়াই, ১৬ জুলাই || আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত খোয়াইয়ের প্রার্থীগণ মঙ্গলবার খোয়াই আর ডি ব্লকে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। এদিন এই মনোনয়ন পত্র দাখিল করার সময় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, খোয়াই মন্ডল সভাপতি সুব্রত মজুমদার, খোয়াই জেলার সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য নেতৃত্বগণ।
