বই জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যমঃ মুখ্যমন্ত্রী

আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৩ সেপ্টেম্বর || রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দি অল ত্রিপুরা বুক সেলাস এন্ড পাবলিশার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ৪১’তম বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। এদিন আগরতলা মহারানী তুলসিবতী বালিকা বিদ্যালয়ে আয়োজিত এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।
এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বই জ্ঞান অর্জনের অন্যতম প্রধান মাধ্যম, এই বইকে জনসাধারণের মাঝে পৌঁছে দেন বিভিন্ন পুস্তক ব্যবসায়ীগন।
এই সভায় সংঘটনের পক্ষ থেকে রাজ্যের বন্যাদুর্গতদের জন্য ৫০,০০০ টাকার অর্থ রাশি প্রদান করা হয়। এই মহতী দানের জন্য মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের ধন্যবাদ জানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*