আগরতলা, ২৫ মে ।। সোমবার CBSE পরীক্ষার ফল ঘোষিত হয়। CBSE পরিচালিত উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের তিনটি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের ৫৪ জন ছাত্র ছাত্রী প্রথম বিভাগে পাশ করেছে। খুমলুঙ, বীরচন্দ্রনগর, কুমারঘাটে অবস্থিত এই তিনটি আবাসিক স্কুল পরিচালনা করেছে উপজাতি কল্যান দপ্তর। উপজাতি কল্যান দপ্তরের সচিব এল এইচ ডারলং জানিয়েছেন, তিনটি স্কুল থেকে বিজ্ঞান ও কলা বিভাগে ১৩৫ জন ছাত্র ছাত্রী ISSCE পরীক্ষা দিয়েছিল। দ্বিতীয় বিভাগে ৫০ জন, তৃতীয় বিভাগে এক জন পাশ করেছে। সব মিলিয়ে পাশের হার ৭৭.৭৮ শতাংশ।
