আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || গত ৯ই মে, শুক্রবার রাজধানীর কুঞ্জবন কোয়াটার কমপ্লেক্স সংলগ্ন এলাকা থেকে প্রচুর সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। এরপর থানায় এই ঘটিনায় লিখিত অভিযোগ জানানো হয়।
এই অভিযোগের ভিত্তিতে ১১ই মে, রবিবার চুরি যাওয়া সামগ্রী সহ ৩ চোর’কে আটক করে আগরতলা এন সি সি থানার পুলিশ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন পুলিশ আধিকারিক প্রাজিত মালাকার।
