আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ মে || সিপিআই(এম)’র পার্টি কংগ্রেসের পর এই প্রথম রাজ্য কমিটির সভা হচ্ছে পার্টির রাজ্য কার্যালয়ে। রবিবার রাজধানীর মেলারমাঠস্থিত সিপিআই(এম) সদর দপ্তর দশরথ দেব স্মৃতি ভবনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সর্বভারতীয় সিপিআই(এম) সম্পাদক এম এ ব্যাবি, সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক তথা পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের রাজ্য স্তরিয় নেতৃত্বরা। পার্টি কংগ্রেস ও রাজ্য সন্মেলনে যে সমস্ত বিষয় নিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তাঁর পর্যালোচনা করাই এই সভার মূল উদ্দেশ্য বলে জানালেন বিরোধী দলনেতা তথা পার্টির রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।
