দেবজিত চক্রবর্তী, আগরতলা, ৮ জুন ।। পুর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে DYFI-র কর্মসূচীর অঙ্গ হিসেবে মঙ্গলবার ১০নং এবং ২২নং ওয়ার্ডে ডেপুটেশন দেয়া হবে। পুর নিগমের অন্তর্গত ১০নং এবং ২২নং ওয়ার্ডে নাগরিক পরিষেবার প্রশ্নে পানীয় জল, জল নিষ্কাসন তথা মশক নিধনে কার্যকরী ব্যবস্থার দাবীতে DYFI-র জয়নগর মেলারমাঠ অঞ্চল কমিটি নির্ধারিত ওয়ার্ডে পুর পারিষদদের কাছে ডেপুটেশনের মধ্য দিয়ে দাবী সনদ তুলে দেবেন। জয়নগর মেলারমাঠ DYFI অঞ্চল কমিটির যুব সংগঠনের দায়িত্বে থাকা স্বপন দেব “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-এর প্রতিনিধিকে বলেছেন মানুষের স্বার্থেই DYFI-র এই ডেপুটেশন কর্মসূচী।
